প্রকাশিত: Wed, May 17, 2023 10:21 AM
আপডেট: Fri, Jun 5, 2026 11:12 AM

পৃথিবীর উষ্ণতা আগামী পাঁচ বছরে ১.৫ ডিগ্রি বাড়তে পারে বিশ্ব আবহাওয়া সংস্থা


এল আর বাদল: বুধবার এমন আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। সংস্থাটি বলেছে, আগামী পাঁচ বছরের মধ্যে উষ্ণতা বৃদ্ধির বিষয়টি পরিলক্ষিত হবে। ইতিহাসে এবারই প্রথমবার এমন শঙ্কা দেখা দিয়েছে বলেও জানানো হয়েছে। 

তবে ২০১৫ সালে প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা শিল্প-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির যে সীমা নির্ধারণ করা হয়েছিলো, সেই সীমা লঙ্ঘন করবে না এটি। রয়টার্স

যুক্তরাজ্যের মেট অফিসের দীর্ঘকালীন আবহাওয়া পূর্বাভাসের প্রধান অ্যাডাম স্কেইফ বলেছেন, ২০২৭ সালের মধ্যে তাপমাত্রা ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৬৬ শতাংশ। ইতিহাসে এবারই প্রথমবার আমরা উষ্ণতা ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির এতো কাছাকাছি রয়েছি।

বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব পিটারি টালাস বলেছেন, এল নিনোর সঙ্গে মানবিক কারণে পরিবর্তিত জলবায়ু বিশ্বের তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে, যেটির সঙ্গে আমরা পরিচিত নই। মূলত অনুমানের ওপর ভিত্তি করে দীর্ঘকালীন আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে বিশ্ব আবহাওয়া সংস্থা। - চ্যানেল২৪

সংস্থাটি জানিয়েছে, আগামী ৫ বছরের যে কোনো একটি বছর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম হবে। যা ২০১৬ সালের রেকর্ড ভেঙে দেবে। সম্পাদনা: তারিক আল বান্না